এনসিপি’র নারী নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
রাজধানী ঢাকা জিগাতলার একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী জান্নাত আরা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে হাজারীবাগ থানাধীন জিগাতলার জান্নাত নারী হোস্টেলের ৫ম তলা ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়, পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
পুলিশ আরও জানান, প্রাথমিক ভাবে জানা গিয়েছে জান্নাত আরা রুমী এনসিপির ধানমন্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন, তার বাবার নাম মো. জাকির হোসেন।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।






















