ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঢাকা মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা আসামি গৃহকর্মী

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

রাজধানী ঢাকা মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে লায়লা আফরোজ ও তাঁর মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

গতকাল সোমবার রাতে লায়লা আফরোজের স্বামী আজম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।

আজ দুপুরে আজকের গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার।

‎‎তিনি জানান, লায়লা আফরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার অভিযোগে গৃহকর্মী মোছা. আয়েশাকে (২০) একমাত্র আসামি করে মামলা করা হয়েছে। প্রায় চার দিন আগে ওই ফ্ল্যাটে খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন আয়েশা।

‎মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার সকাল ৭টার দিকে কর্মস্থল উত্তরা যাওয়ার পর স্ত্রী লায়লা আফরোজের (৪৮) সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন আজিজুল ইসলাম, পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, গলা ও দেহের বিভিন্ন জায়গায় জখম নিয়ে মৃত অবস্থায় পড়ে আছেন লায়লা আফরোজ, আর মেয়ে নাফিসাকে (১৫) গলার নিচে ডান পাশে কাটা অবস্থায় বাসার গেটের কাছে পাওয়া যায়।

‎পরে বাসার পরিচ্ছন্নতাকর্মী আশিকের সহায়তায় নাফিসাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎মামলার অভিযোগে আরও বলা হয়, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আসামি আয়েশা সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বের হয়ে যান।

এ সময় তিনি বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ আরও কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

‎‎মামলার বাদীর দাবি, অজ্ঞাত কারণে গৃহকর্মী আয়েশা ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রী ও মেয়েকে হত্যা করে পালিয়ে গেছেন, আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা শেষে থানায় এজাহার করতে দেরি হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

‎হত্যাকাণ্ড তদন্তে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, পলাতক আসামি গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা আসামি গৃহকর্মী

আপডেট সময় : ০৪:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫