ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত

মোঃ এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি নরসিংদীঃ
  • আপডেট সময় : ০২:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় এইচ.এম. মস্তুফা জোয়ারদার (৫২) নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মস্তুফা জোয়ারদার মনোহরদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে জামাতে ইসলামীর ৬ নং ওয়ার্ডের দায়িত্বশীল এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বাচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ আদায় করতে বাসা থেকে বের হয়ে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, লাশ বর্তমানে ঢাকা মেডিকেলে রয়েছে। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত

আপডেট সময় : ০২:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫