স্টাফ রিপোর্টার রংপুর:
শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। ডিসেম্বর বিজয় উদ্যাপনের মাস। ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাস। ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও সম্প্রীতির বৈষম্যমুক্ত উন্নত দেশ গড়ার শপথ নেয়ার মাস। প্রতি বছরের মতো এবারো বিজয়ের মাস নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্যাপিত হবে।
বিজয়ের মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে।
১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন-সাধ পূরণ হয় ১৬ই ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা।
ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এদিনে। ডিসেম্বর যেমন বিজয়ের মাস তেমিন বেদনাবিধুর এক শোকগাঁথার মাসও। এ মাসেই দেশের মেধাবী, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস ঘটনা ঘটে। সমগ্র জাতিকে মেধাহীন করতে ১৪ই ডিসেম্বর দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।
১৬ই ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এই আত্মসমর্পণের মধ্যদিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এদেশের মানুষ পায় স্বপ্নের স্বাধীন ভূখণ্ড। লাল সবুজের একটি পতাকা।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…
ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…
ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…
This website uses cookies.