Header Premium (728×90)

রাজনীতি

নীলফামারীতে সনাতনী নেতাদের সঙ্গে সংলাপে বিএনপি প্রার্থী সাইফুল্লাহ রুবেল

মোঃ মকবুলার রহমান,
‎স্টাফ রিপোর্টার নীলফামারী:

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চাদেরহাট বিশমুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ঘিরে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয়দের অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর শেপু, হারুন অর রশিদ খোকন এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ।

এ ছাড়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হেরম্ব কুমার রায় হিরুও বক্তব্য রাখেন।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু এবং সঞ্চালনা করেন সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শ্রী ধীরেশ চন্দ্র রায়।

‎মতবিনিময় সভায় সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের নানা দাবি, দুশ্চিন্তা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল
তাঁদের আশ্বস্ত করে বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

saju

Recent Posts

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…

16 hours ago

পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…

16 hours ago

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি

যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…

16 hours ago

রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…

16 hours ago

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…

20 hours ago

সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…

22 hours ago

This website uses cookies.