স্টাফ রিপোর্টার রংপুর:
শতবছর আগে ব্রিটিশ আমলে রাজারহাট রেলওয়ে স্টেশনটি স্থাপিত হয় এবং স্বাধীনতার পর স্টেশনটি আনুমানিক তিনশ গজ পশ্চিমে স্থানান্তর ও পূণঃনির্মিত হয়। এরপর থেকে উল্লেখযোগ্য সংস্কার হয়নি রেল স্টেশনটির। বর্তমানে স্টেশন ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। যাত্রী বিশ্রামাগার থাকলেও মেঝেতে পানি জমে থাকায় তাও ব্যবহারের অনুপযোগী। দেশ স্বাধীনের পর পুনঃনির্মিত ভবনের সাথে কোন রকমভাবে স্থাপন করা প্লাটফর্মটির স্থানে পুনরায় পাকা প্লাটফর্ম স্থাপন করার কথা থাকলেও অদ্যাবধি তা হয়নি। সঙ্গত কারণে প্লাটফর্মটি অনেক নিচু হয়ে যাওয়ায় যাত্রীদের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠা নামা করতে হয়। বিশেষ করে মহিলা ও বয়জেষ্ঠ যাত্রীরা ট্রেনে উঠা নামায় সামান্য অসতর্ক হলেই যে কোন সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
অনেকাংশে ব্যবহার অনুপযোগী হয়েছে কুড়িগ্রামের রাজারহাট রেলওয়ে স্টেশন। মূল ভবনের দেয়ালের বিভিন্ন অংশে ফাটলসহ খুলে পড়ছে পলেস্তারা। বর্ষায় সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানিতে ভিজে যায় স্টেশনের ভেতরসহ বসার সিট। শীতেও বিড়ম্বনার শেষ নেই। ভবনের চারপার্শ্বে বিরাজমান অস্বাস্থ্যকর পরিবেশ। মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পরেছে প্লাটফর্মটি। সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ও কাদাপানি জমায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
এদিকে সামান্য বৃষ্টি হলেই রেল স্টেশন প্লাটফর্মটি পানিতে নিমজ্জিত হয়। বর্তমানেও বৃষ্টিতে স্টেশনের প্লাটফর্মের দুই ধারে পানি জমে জলমগ্ন হয়ে রয়েছে। ফলে যাত্রীদের ট্রেনে উঠতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই রেলওয়ে স্টেশন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনারও আশঙ্কা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে এই লাইনে কুড়িগ্রাম এক্সপ্রেস সহ দিনে ২টি কানেকটিং শাটল ট্রেন ও দুটি কমিউটার সহ মোট ৮টি ট্রেন চলাচল করে।
স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম বলেন, ৭১ সালে এখানে স্টেশন চালু হয়েছে তবুও এটার গুরুত্ব নাই। নতুন ভবন করার পাশাপাশি এইটার মেরামত দরকার।
ট্রেনের যাত্রী সুজন মোহন্ত বলেন, এই স্টেশনটি অনেকদিন আগে হয়েছিল। এখন এমন রিস্ক হয়ে গেছে, কখন কি হবে তার ঠিক নাই। আর স্টেশন প্লাটফর্ম একবারে ডাউন। বর্ষাকাল আসলেই এমন হয়ে যায় সেটা চলা-চল করার মত নয়।
ট্রেনের যাত্রী শরিফা খাতুন বলেন, মায়ের বয়স অনেক হইছে এখন খুব বেশি উচা জায়গা উঠপার পাই না। কায়ো না ধরলে পড়ি যামো।
রাজারহাট রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ও বুকিং সহকারি জাকির হোসেন জানান, স্টেশন সম্পর্কে আমরা এর আগে অফিসারকে জানিয়েছি। তারা অনেক সময় বলেছিল জরুরী নতুন ভবন হবে। কিন্তু আজ অব্দি কিছু হয়নি।
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…
ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…
ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…
মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
This website uses cookies.