Header Premium (728×90)

অপরাধ

নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা গ্রেপ্তার ৭

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীতে পরিবহণ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপারের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে নরসিংদী পৌর শহরের আরশীনগর এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, ওইদিন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম আরশীনগর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহণ থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করেন। আটক করার পরপরই প্রায় ৪০ থেকে ৫০ জন চাঁদাবাজ সহযোগী সেখানে উপস্থিত হয়ে পুলিশের উপর হামলা চালায় এবং আটক দুইজনকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় গুরুতর আহত হন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর শনিবার দিবাগত রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার সকালে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফজলুল রশিদ ওরফে আদর (৪০), পিতা মাহমুদুর রশিদ, পূর্ব ব্রাহ্মন্দী; শফিকুল ইসলাম সুমন (৪৪), পিতা শামসুল হক খন্দকার, দত্তেরগাঁও ভিটিপাড়া; কুদরত হাসান রবিন (২৩), পিতা বিরাজ খা, হাজীপুর; মো. রকিব খা (৩০); মো. সোহাগ মিয়া (৩৫), পিতা হুমায়ুন কবির, ব্রাহ্মন্দী; মো. তানভীর মিয়া (২২), পিতা শওকত মিয়া, বৌয়াকুড়; এবং শান্ত মিয়া (২৩), পিতা শামসুল আলম, ফুলপুর।

পুলিশ সুপার আরও জানান, হামলায় জড়িত বাকি আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, পুলিশের উপর হামলার মতো ন্যক্কারজনক ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

saju

Recent Posts

আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…

11 hours ago

পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…

11 hours ago

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…

11 hours ago

বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…

11 hours ago

সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…

11 hours ago

সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…

12 hours ago

This website uses cookies.