Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দুঃশাসনের অবসান ঘটবে,সংস্কার বিরোধীরা জাতি ও জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করছে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল

স্টাফ রিপোর্টার রংপুর:

৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় রংপুর টাউন হলে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের জুলাই শহীদদের চেতনা উপেক্ষা করে একটি দল শেখ হাসিনার সংবিধান অক্ষত রেখে সংস্কারের বিরোধিতা করে জাতিসঙ্গে প্রতারণা করছে

অধ্যাপক মাহবুবুর বেলাল বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দুঃশাসনের অবসান ঘটবে এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের ক্ষতচিহ্ন টিকিয়ে রাখতে একটি বিশেষ দল কাজ করছে। তাদের কোনো অনুশোচনা নেই। শেখ হাসিনার সংবিধান অক্ষত রেখে তারা পুরনো স্বৈরতন্ত্রের ধারাকে বহাল রাখতে চাইছে যা জাতিসঙ্গে বিশ্বাসঘাতকতা।

তিনি আরও বলেন, যদি শিক্ষা, নির্বাচন ও বিচার ব্যবস্থায় সংস্কার না হয়, তবে শহীদদের আত্মদান বৃথা যাবে। এই সিস্টেম টিকিয়ে রাখলে দেশে কোনো নির্বাচনই কার্যকর হবে না। আমরা এই দেশে নতুন চোর, নতুন ডাকাত বা নতুন সন্ত্রাস প্রতিষ্ঠিত হতে দেব না।

শিক্ষকদের দুরবস্থার প্রসঙ্গে অধ্যাপক বেলাল বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের হাসির পাত্র বানানো হয়েছে। যখন একজন শিক্ষক বাড়ি ভাড়া পান মাত্র পনেরোশত টাকা, চিকিৎসা ভাতা সাতশত টাকা তখন সেটি সম্মান নয়, অপমান। শিক্ষকদের যে বেতন-ভাতা দেওয়া হয় তা সম্মানী নয়, বরং অসম্মানী। বেসরকারি শিক্ষকদের পেনশন পেতে তিন বছর অপেক্ষা করতে হয় এটি শিক্ষাব্যবস্থার প্রতি রাষ্ট্রের অবহেলার নগ্ন উদাহরণ।

তিনি বলেন, আজ দরকার সংস্কারকৃত একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজেদের সীমার মধ্যে থেকে কাজ করবেন এবং বিচারব্যবস্থা স্বাধীনভাবে পরিচালিত হবে। শহীদদের স্বপ্ন পূরণে এর কোনো বিকল্প নেই।

ফেডারেশনের রংপুর মহানগর শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মশিউর রহমান ও শাহ মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশন এর রংপুর মহানগরীর উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ এটিএম আযম খান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা এনামুল হক, মহানগর শাখার কেএম আনোয়ারুল হক কাজল, অধ্যাপক রায়হান সিরাজী, আলামিন হাসান, অ্যাডভোকেট কাউসার আলী সহ অনেকেই।

উক্ত আলোচনা সভা শেষে, টাউন হলের সামন থেকে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে একটি র‍্যালি নগরীর সিটি বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হলের সামনে এসে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

saju

Recent Posts

আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…

10 hours ago

পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…

10 hours ago

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…

10 hours ago

বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…

10 hours ago

সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…

10 hours ago

সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…

10 hours ago

This website uses cookies.