খেলাধুলা

যশোরের বাঘারপাড়া বন্দবিলা ইউনিয়নে বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:

যশোরকে হারিয়ে মাগুরার শুভ সূচনা দুপুরের পর থেকেই মাঠে যাওয়ার প্রস্তুতি। চারিদিকে রঙিন বেলুন, ব্যানার, ফেস্টুন ও মুখরোচক সব খাবারের দোকান। খেলা শুরুর আগ থেকে মাঠে ঢোকার দীর্ঘ সারি। মাঠ ভর্তি দর্শক। সবার মধ্যে টানটান উত্তেজনা। খেলার প্রথমার্ধের ৮ মিনিটে প্রথম গোলটি করেন স্মিতা মুমু দলের লেফট উইং-ব্যাক সাব্বির। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। এক পর্যায়ে ২০ মিনিটের মাথায় স্টাইকার মিরাজ আরেকটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধের বাকি সময়ে গোল শোধে জোর চেষ্টা চালায় প্রতিপক্ষ দল। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে পরাজয় সঙ্গী হয় কাজীপাড়া ক্লাবের। শনিবার যশোরের খাজুরায় মাহাবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠের চিত্র ছিল এটি। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোরের কাজীপাড়া স্পোর্টিং ক্লাব ও মাগুরার শালিখা উপজেলার স্মিতা মুমু ফুটবল একাদশ। এদিন বিকেল চারটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেফারি হুমায়ন কবিরের বাঁশিতে শুরু হয় নকআউটের এ ফুটবল লড়াই। এর আধাঘন্টা আগে নানা রঙের বেলুন অবমুক্ত করে টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। বাঘারপাড়াবন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামছুর রহমান ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব হোসেন, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মাহাবুর রহমানের বড়ভাই রুবেল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্টাইকার মিরাজ। আগামী ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাগুরার শালিখা ব্রাদার্স ইউনিয়ন ও একতা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৬০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

saju

Recent Posts

খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

ফখরুল আলম সাজু খুলনায় দায়িত্ব পালন কালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে…

5 hours ago

বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি ও বজ্রপাতে ঘরবাড়ি…

5 hours ago

কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামে অবৈধ ভাবে কৃষি…

6 hours ago

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাইয়ে ৫ জনের মৃত্যু

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ৪টি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজ শিক্ষার্থী…

6 hours ago

কিশোরগঞ্জ টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পল্লী বিদ্যুতের সংযোগ, আর এ…

7 hours ago

মিঠাপুকুরে বজ্রপাতে ২ জন নিহত, শিশু সহ আহত ১০

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৮ এপ্রিল) শনিবার দুপুরে দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের…

7 hours ago

This website uses cookies.