বেরোবিতে চলতি অর্থবছরে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সংকট নিরসনে যুক্ত হলো ৭টি বিআরটিসি বাস
স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (১৪ সেপ্টেম্বর) রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চলতি অর্থবছরে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সংকট নিরসনে যুক্ত হলো ৭টি বিআরটিসি বাস। ফলে বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা। এসব পরিবহনের মধ্যে শিক্ষার্থী-কর্মচারীদের জন্য ৬টি ও শিক্ষকদের একটি বাস রাখা হয়েছে।
এসময় ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক বলেন, বাস সংকটে প্রতিদিন ভোগান্তি পোহাতে হতো। নতুন বাস যুক্ত হওয়ায় এখন হয়তো সময়মতো ক্লাসে আসা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
পরিবহনপুল পরিচালক মো. মাসুদ রানা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয়ে নতুন বাস সংযোজনের কাজ করছি। আমরা ১৪টি বাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে চাইলেও তারা আমাদের ৭টি বাস দিয়েছে। আশা রাখি এই বাসগুলো শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত ও কষ্ট লাঘবের জন্য কাজ করবে।
ফখরুল আলম সাজু ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু এর ১টি বক্তব্যকে ঘিরে…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকা থেকে সাজেদুল…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি "পুনাক" এর নবাগত সভানেত্রী…
ফখরুল আলম সাজু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গিয়েছেন (ইন্না…
ফখরুল আলম সাজু ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২৬৫ পিস…
ফখরুল আলম সাজু চট্টগ্রাম জেলা জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০…
This website uses cookies.