জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকা থেকে সাজেদুল হক নামের ১ পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ জুন সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাঁর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করেছে পুলিশ।
নিহত সাজেদুল হক রাঙ্গামাটি সদর পুলিশ ফাঁড়িতে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন, তিনি তবলছড়ি পোস্ট অফিস কলোনির ১টি ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১ জুন সোমবার রাতে স্ত্রী সাজেদার সঙ্গে সাজেদুল হকের তীব্র বাগবিতণ্ডা হয়, ১ পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে নিজের কক্ষের দরজা বন্ধ করে দেয়, পরে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে এবং বারবার ডাকাডাকির করার পরও দরজা না খোলায় তাঁর স্ত্রী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে রাত ১টার দিকে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ১টি টিম ঘটনাস্থলে পৌঁছে বন্ধ ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, সেখানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাজেদুল হকের মরদেহ উদ্ধার করা হয়, পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পরপরই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, পারিবারিক কলহের জের ধরেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গিয়েছে, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১ জন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
ফখরুল আলম সাজু ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু এর ১টি বক্তব্যকে ঘিরে…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি "পুনাক" এর নবাগত সভানেত্রী…
ফখরুল আলম সাজু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গিয়েছেন (ইন্না…
ফখরুল আলম সাজু ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২৬৫ পিস…
ফখরুল আলম সাজু চট্টগ্রাম জেলা জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০…
ফখরুল আলম সাজু ঢাকা সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয়…
This website uses cookies.