ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয় তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ ১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজারহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ১১:০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ২৮৩ বার পড়া হয়েছে

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজারহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজারহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ আগস্ট) শনিবার সকাল ১১টায় রাজারহাট কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গা মন্দির থেকে এ শোভাযাত্রা বের হয়।

আয়োজনে: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের রাজারহাট উপজেলা শাখার নেতৃত্বে শতাধিক ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজারহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,অরুণ সরকার যদু, সাধারণ সম্পাদক, রাজারহাট কেন্দ্রীয় মন্দির ও সাংবাদিক-কবি, নাজমুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি), রাজারহাট থানা , সাইদুল ইসলাম, সদস্য সচিব, বিএনপি রাজারহাট উপজেলা শাখা ,আনিসুর রহমান লিটন, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল , রুবেল আহমেদ, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল , রুবেল পাটোয়ারী, আহবায়ক উপজেলা ছাত্রদল, সাজু মিয়া , সাধারণ সম্পাদক, জিয়া সাইবার ফোর্স ।

রাজারহাট উপজেলা প্রশাসন উৎসবকে শান্তিপূর্ণভাবে পালনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জন্মাষ্টমীর শোভাযাত্রাও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশে ধর্মীয় উৎসবগুলো সর্বজনীন আনন্দ ও সম্প্রীতির প্রতীক। দুর্গাপূজা, ঈদ, বড়দিন বা বুদ্ধ পূর্ণিমা—সব উৎসবেই রাষ্ট্র ও সমাজের সমর্থন এই দেশের বহুত্ববাদী সংস্কৃতিরই স্বাক্ষর।

শোভাযাত্রা শেষে মন্দিরে বিশেষ প্রার্থনা ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়রাও উপস্থিত ভক্তবৃন্দগণ ধর্মীয় ঐতিহ্য রক্ষায় রাজারহাট প্রশাসনের সহযোগিতাকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজারহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫