ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়
স্টাফ রিপোর্টার রংপুর
বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের প্রচলিত আইনে গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনার বিচার সম্ভব। তাই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। দেশের জনগণ ১৫ বছর ধরে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। তাই জনগণের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিজয়ে ১ম ধাপ পূরণ হলেও, নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। তাই নির্বাচন বিলম্ব না করে সঠিক সময়ে নির্বাচন দিতে হবে।
প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে আমরা বিশ্বাস রাখতে চাই। তবে প্রধান উপদেষ্টার নির্বাচন দেওয়ার আশ্বাস বানচালের চেষ্টা করতে পারে। এজন্য আমাদের সবাইকে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিলেন। শহীদদের নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় বিএনপি। সেই দায়িত্ব আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দিবে সেই বিশ্বাস রয়েছে। এসময় তিনি শহীদ আবু সাঈদের সম-অধিকারের স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক. জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু,বিভিন্ন নেতৃবৃন্দ সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।
ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…
ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…
যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…
This website uses cookies.