বীর মুক্তিযোদ্ধা রংপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, বিভাগীয় লেখক পরিষদের উপদেষ্টা লায়ন আকবর হোসেন আর নেই
স্টাফ রিপোর্টার রংপুর
রংপুরের বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক, সংগঠক ও মানবিক কাজে আজীবন সক্রিয় থাকা রণাঙ্গনের যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারসহ নানাবিধ রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে লাইফসাপোর্টে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা রেজওয়ান হোসেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারসহ নানাবিধ রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে লাইফসাপোর্টে ছিলেন।
রংপুর নগরীর নীলকণ্ঠ সোটাপীর এলাকায় আকবর হোসেন এর জন্ম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশমাতৃকার টানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি ছিলেন জাতীয় ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বে। সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। তিনি রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (১৯৮২–৮৩) ছিলেন। প্রতিষ্ঠাতাকালীন সময়ে মুক্তিযোদ্ধা সংসদ, বৃহত্তর রংপুর জেলা সাধারণ সম্পাদক (১৯৭২–৭৫), সুজন রংপুর জেলার সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলার সাধারণ সম্পাদক, প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বধির সংঘের সভাপতি ছিলেন। শিক্ষানুরাগী হিসেবে আকবর হোসেন লায়ন্স ক্লাব রংপুরের প্রেসিডেন্ট ও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি, নীলকণ্ঠ নিউ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। শিক্ষা অনুরাগী হিসেবে তিনি রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, শিখা সংসদের সাধারণ সম্পাদক, রংপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, বিভাগীয় লেখক পরিষদের উপদেষ্টা ও সম্মিলিত লেখক সমাজ রংপুরের উপদেষ্টাসহ নানা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এদিকে, বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে। এই রিপোর্ট লেখা পযর্ন্ত তার জানাজার নামাজের সময় সূচি এখন চূড়ান্ত করা হয়নি। তবে নীলকণ্ঠ সোটাপীর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…
ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…
যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…
This website uses cookies.