ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১ রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ গাইবান্ধায় পহেলা বৈশাখে নদীপাড়ে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী সেনবাগে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ফুলবাড়ীতে শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ রূপগঞ্জে দুঃসাহসিক ডাকাতি পরিবারকে বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট, এলাকায় আতঙ্ক

কবি সরদার আব্দুস সালাম
  • আপডেট সময় : ১০:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কোন দিন পৃথিবী থেমে যাবে

কবি সরদার আব্দুস সালাম

একদিন এই নীল পৃথিবীও থেমে যাবে,
নির্বাক হবে গাছ, নদী, পাহাড়,
মাটির বুকের সমস্ত ইতিহাস
ধুলোর মতো ভেসে যাবে আকাশে।

সূর্য তার দীপ্তি হারাবে,
চাঁদের কলঙ্ক মুছে যাবে শূন্যতায়।
তখন আর কোনো সকাল হবে না,
কোনো শিশির ভেজা ঘাসেও থাকবে না জীবনের স্পন্দন।

সব পাখি চুপ, সব শহর স্তব্ধ,
সমস্ত জ্ঞান, প্রযুক্তি, সভ্যতার চূড়া,
ধসে পড়বে এক অদৃশ্য আদেশে।

এটা কোনো বৈজ্ঞানিক কল্পনা নয়,
এ এক নির্ভুল প্রতিশ্রুতি,
“কুল্লু মান আলাইহা ফান;
ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা…!”
(সব কিছুরই শেষ আছে,
শুধু তোমার প্রভুর চেহারা চিরস্থায়ী।)

তুমি ভাবছো, কত বছর বাকি?
আকাশে কি আজ শেষদিনের মেঘ জমেছে?
প্রশ্ন রেখো না,
কারণ সময়ের চাবি তাঁর হাতেই,
যিনি বলেন “হও”,
আর হয়ে যায়।

তুমি বরং প্রস্তুত হও,
তোমার হৃদয়ের পৃথিবী যেন ঠিক থাকে,
যে দিন বাইরের পৃথিবী হারিয়ে যাবে,
তুমি যেন অভ্যন্তরের আলোয় পথ চিনে নিতে পারো।

আললাহর পথে ফিরে এসো,
কারণ পৃথিবীর আয়ু শেষ হলেও,
তোমার আমল থাকবে চিরকাল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

 

আপডেট সময় : ১০:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
print news

কোন দিন পৃথিবী থেমে যাবে

কবি সরদার আব্দুস সালাম

একদিন এই নীল পৃথিবীও থেমে যাবে,
নির্বাক হবে গাছ, নদী, পাহাড়,
মাটির বুকের সমস্ত ইতিহাস
ধুলোর মতো ভেসে যাবে আকাশে।

সূর্য তার দীপ্তি হারাবে,
চাঁদের কলঙ্ক মুছে যাবে শূন্যতায়।
তখন আর কোনো সকাল হবে না,
কোনো শিশির ভেজা ঘাসেও থাকবে না জীবনের স্পন্দন।

সব পাখি চুপ, সব শহর স্তব্ধ,
সমস্ত জ্ঞান, প্রযুক্তি, সভ্যতার চূড়া,
ধসে পড়বে এক অদৃশ্য আদেশে।

এটা কোনো বৈজ্ঞানিক কল্পনা নয়,
এ এক নির্ভুল প্রতিশ্রুতি,
“কুল্লু মান আলাইহা ফান;
ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা…!”
(সব কিছুরই শেষ আছে,
শুধু তোমার প্রভুর চেহারা চিরস্থায়ী।)

তুমি ভাবছো, কত বছর বাকি?
আকাশে কি আজ শেষদিনের মেঘ জমেছে?
প্রশ্ন রেখো না,
কারণ সময়ের চাবি তাঁর হাতেই,
যিনি বলেন “হও”,
আর হয়ে যায়।

তুমি বরং প্রস্তুত হও,
তোমার হৃদয়ের পৃথিবী যেন ঠিক থাকে,
যে দিন বাইরের পৃথিবী হারিয়ে যাবে,
তুমি যেন অভ্যন্তরের আলোয় পথ চিনে নিতে পারো।

আললাহর পথে ফিরে এসো,
কারণ পৃথিবীর আয়ু শেষ হলেও,
তোমার আমল থাকবে চিরকাল।