স্থানীয় প্রভাব খাটিয়ে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগ শিক্ষক ইতির বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার খোকসা মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতির বিরুদ্ধে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। এযেন তার নিত্যদিনের ঘটনা।

১৪’ জুলাই সোমবার সকাল সাড়ে ৯ টায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিন গিয়েছে দেখা যায় অনান্য শিক্ষকরা স্কুলে যথাসময়ে আসলেও সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতি তখনও স্কুলে আসেন নি। সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি সকাল ৯ টা ১৫ মিনিট থেকে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত। এই নিয়ম মানে না ওই শিক্ষকস্কুল থেকে বের হতেই দেখা যায় (তখন ৯ টা ৪৫ মিনিট) শাহিনা আফরোজ ইতি স্কুলের দিকে আসছেন। তখন এবিষয়ে শাহিনা আফরোজ ইতির কাছে জানতে চাইলে তিনি বলেন বৃষ্টির জন্য দেরি হয়েছে। আপনার এই সময়ের ক্লাস কে নেবে এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

এছাড়াও ওই সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতির বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে এই প্রতিবেদনের কাছে। স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর চাপা ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী জানান, তাদের কোমলমতি শিশুদের লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ চান এবং ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, বিদ্যালয়ে যথাসময়ে সকল শিক্ষককে উপস্থিত হতে হবে। এমন ঘটনা ঘটলে ভুক্তভোগী ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

10 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

11 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

11 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

11 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.