📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



সারাদেশ

২১ দফা দাবিতে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে তৃতীয় দিনের শাটডাউন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে নতুন বিভাগ চালু, আবাসিক হল নির্মাণ, যাতায়াতের জন্য বাস সংস্থান, নিরাপত্তার জন্য পুলিশ বক্স স্থাপনসহ মোট ২১ দফা দাবিতে শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করছেন।

দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামীকাল (২৫ জুন) বুধবার থেকে রেল ও সড়কপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা

আজ (২৪ জুন) মঙ্গলবার দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের প্রধান গেট বন্ধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ক্যাম্পাসে না আসবেন, ততক্ষণ আন্দোলন চলবে।
৩য় দিনেও ক্যাম্পাস এলাকায় সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনীর সদস্যরা।

শিক্ষার্থীরা জানান, প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত একটি শতবর্ষী ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কারমাইকেল কলেজে প্রয়োজনীয় বিভাগ নেই, নেই আবাসিক হল, যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। নিরাপত্তার জন্য একটি পুলিশ বক্স পর্যন্ত স্থাপন করা হয়নি। দীর্ঘদিন ধরেই এসব সমস্যার কথা বলে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের ভাষায়, ‘৫ আগস্টের পর থেকে আমরা আন্দোলন শুরু করেছি। দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শুধু আশ্বাস ছাড়া কোনো বাস্তব সমাধান পাওয়া যায়নি। এবার আমরা আর ছাড় দেব না। উন্নয়নের জন্য আন্দোলন চলবেই।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমান জানান, ‘শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ইতোমধ্যে লিখিত আকারে সব সমস্যার কথা জানানো হয়েছে। আমরাও চাই দ্রুত দাবিগুলোর বাস্তবায়ন হোক এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে আসুক।’

Md Omor Sunny

Recent Posts

আমজাদ হাটে সম্পত্তির জন্য ছেলের চুরির কাঘাতে বাবার অবস্থা আশংকা জনক

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়নের মনিপুর গ্রামে সম্পত্তির জের ধরে…

2 hours ago

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রংপুরে গণমিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (২৫ এপ্রিল) শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ১১ দলীয় ঐক্য, রংপুর…

2 hours ago

জতীয় নির্বাচনের চেয়েও ইউনিয়ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে শহীদ উদ্দীন এ্যানী

মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরো কঠিন চ্যালেঞ্জ…

2 hours ago

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতে ইসলামী আবদুল হালিম রূপগঞ্জে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: কুরআন-সুন্নাহর আদর্শে পরিচালিত হয়ে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র…

2 hours ago

এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার রংপুর: ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত…

7 hours ago

দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর: ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত…

7 hours ago

This website uses cookies.