মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:
কুরআন-সুন্নাহর আদর্শে পরিচালিত হয়ে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের একটি অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন। কুরআন-সুন্নাহর আলোকে সৎ, দক্ষ ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, এ ধরনের নেতৃত্বের মাধ্যমেই ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।
তিনি আরও বলেন, যারা একদিকে উন্নয়নের কথা বলে, অন্যদিকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে—তাদের দ্বারা জনগণের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। কর্মীদের উদ্দেশে তিনি উন্নত চরিত্র, নৈতিকতা ও আমলের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, কিছু মহল ‘গুপ্ত-সুপ্ত’ ইস্যু তুলে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, জামায়াতের নেতারা অন্যায়ের সঙ্গে আপস না করে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী শিক্ষা শিবিরে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, মাওলানা আবদুল মজিদ, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী ও মুফতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়নের মনিপুর গ্রামে সম্পত্তির জের ধরে…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (২৫ এপ্রিল) শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ১১ দলীয় ঐক্য, রংপুর…
মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরো কঠিন চ্যালেঞ্জ…
স্টাফ রিপোর্টার রংপুর: ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত…
স্টাফ রিপোর্টার রংপুর: ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত…
স্টাফ রিপোর্টার রংপুর আজ (২৫ এপ্রিল) শনিবার রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সকাল ১১টায় জাহাজকোম্পানী…
This website uses cookies.