📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



সারাদেশ

রূপগঞ্জে সাংবাদিক ফোরামের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার,

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “মৌসুমী ফল উৎসব ২০২৫”।

উৎসবে রূপগঞ্জসহ আশপাশের উপজেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বাহারি রঙের আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লটকন, ড্রাগনসহ বিভিন্ন মৌসুমী ফলে সাজানো হয় উৎসব প্রাঙ্গণ। ফলভোজের মাধ্যমে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।”

ফোরামের সভাপতি নাজমুল হুদা’র সভাপতিত্বে ও সাংবাদিক জয়নাল আবেদীন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাগো নিউজের সাংবাদিক সালাউদ্দিন জসিম, জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ইসরাফিল ফরাজী, মোহনা টিভির প্রতিনিধি ছাত্তার আলী সোহেল, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে অতিথি ও সাংবাদিকদের জন্য ছিলো ফলভোজের আয়োজন।

Md Omor Sunny

Recent Posts

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রংপুরে গণমিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (২৫ এপ্রিল) শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ১১ দলীয় ঐক্য, রংপুর…

4 minutes ago

জতীয় নির্বাচনের চেয়েও ইউনিয়ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে শহীদ উদ্দীন এ্যানী

মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরো কঠিন চ্যালেঞ্জ…

14 minutes ago

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতে ইসলামী আবদুল হালিম রূপগঞ্জে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: কুরআন-সুন্নাহর আদর্শে পরিচালিত হয়ে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র…

24 minutes ago

এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার রংপুর: ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত…

6 hours ago

দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর: ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত…

6 hours ago

রংপুরে জনদুর্ভোগ লাঘবে সড়ক দ্রুত পুনঃনির্মাণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি

স্টাফ রিপোর্টার রংপুর আজ (২৫ এপ্রিল) শনিবার রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সকাল ১১টায় জাহাজকোম্পানী…

9 hours ago

This website uses cookies.