Header Premium (728×90)

জেলা/স্থানীয়

সুপর স্টার শাকিব খান হামজাদের নিয়ে যা বললেন

মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:

ক্রীড়াজগতের প্রতি মেগাস্টার শাকিব খানের ভালোবাসা নতুন কিছু নয়। দেশের অন্যতম জনপ্রিয় এই চিত্রনায়ক একসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিকও ছিলেন। নিয়মিত ক্রিকেট দেখার পাশাপাশি ফুটবলের প্রতিও রয়েছে তার সমান আগ্রহ।

বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে চলছে তার সিনেমার দাপট। ঠিক এমন সময়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। একদিকে বড়পর্দায় শাকিব, অন্যদিকে সবুজ মাঠে হামজা-সামিতদের পায়ের জাদু- দুই মঞ্চেই চলছে ভিন্ন উন্মাদনা।

মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। কাজেই খেলার ফলাফল ছিল নিজেদের জন্য হতাশাজনক। কিন্তু দেশের কোটি ফুটবলপ্রেমীদের উৎসাহ ও আবেগ এই পরাজয়েও যেন হার মানেনি অনেকের মন, তাদের একজন শাকিব খান

নিয়ে এক ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘আমরা হয়তো এক গোলে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দীপনা দিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা, প্রতিটি পতনই এগিয়ে যাওয়ার একটি ধাপ। এটা শেষ নয়– এটি মাত্র শুরু। বিশ্বাস রেখো, একদিন উজ্জ্বল দিন আসবেই।’

শাকিবের সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার হাজারো ভক্ত। খেলার মাঠে বাংলাদেশের ফুটবল দল এবং পর্দার মেগাস্টারের এই একাত্মতা নিয়ে আবেগে জড়ান সকলে।

Md Omor Sunny

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

6 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

6 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

6 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

6 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

7 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

7 hours ago

This website uses cookies.