জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ৩১ শে মে শনিবার দুপুর পৌনে ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাংলাদেশ হাট এলাকার এ ঘটনা ঘটে বলে জানায় পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।
নিহতরা হলেন- কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৩০) এবং একই এলাকার খবির (৪০)।
ওসি হারুন অর রশিদ বলেন, কুষ্টিয়া থেকে গরু বোঝাই করে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ট্রাকের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত ও দুটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ওসি হারুন অর রশিদ বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হছে। এ ছাড়া নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২