সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার রংপুর:
- আপডেট সময় : ০৯:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (২২ মে) বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নিজ কর্মস্থল কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নেছার আহমেদ রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের হেডক্লার্ক।
আজ দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার।



















