শাজাহানপুরে নুর আলম হত্যাকাণ্ডের আসামি ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাহজাহানপুরে চাঞ্চল্যকর নুর আলম হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামী আওয়ামী লীগের সভাপতি সহ দুইজনকে RAB-12 শাজাহানপুর থানায় হস্তান্তর করেন।
গতকাল সোমবার বিকেলে খরণার দেশমা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খরণা বড় দেশমা এলাকার আনহার আলীর ছেলে আব্দুল বাসেত আকন্দ। খরণা নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সে নুর আলম হত্যাকাণ্ডের প্রধান এবং আসামি। অপরজন হলেন একই এলাকার আফজাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম। ওই হত্যা মামলার ৪ নম্বর আসামি।
নিহতের পরিবারের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেফতার করছিল না। পরে বগুড়ার RAB-12 তাদের গ্রেপ্তার করে।
হত্যা মামলার বিবরণীতে জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে নুর আলম এবং তার বন্ধু মিস্টারকে নিয়ে দেশমা বাজারে এসে উপস্থিত হয়। তখন সময় আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা। এ সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে এবং লোহার রড দিয়ে মাথা থেতলে করে তার মৃত্যু নিশ্চিত করেন। প্রাণ রক্ষায় তার বন্ধু দৌড়ে পালিয়ে যায়।
নিহত নুর আলমের মা বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…
ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…
ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…
This website uses cookies.