সংবাদ শিরোনাম :
খোকসায় বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক।
আশিক আহমেদ (বাপ্পি) খোকসা উপজেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৪১০ বার পড়া হয়েছে

আশিক আহমেদ (বাপ্পি) খোকসা উপজেলা প্রতিনিধি
ইং-০৭/০৫/২০২৫ তারিখ রাত্রি ১৯.০৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন একতারপুর গ্রামস্থ কারিগরপাড়া জনৈক মোঃ আমিরুল ইসলাম (৬৫) এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ধৃত আসামী মোঃ আনিছ হোসেন (২৪), পিতা- এরশাদ শেখ, স্থায়ী সাং-এক্তারপুর দক্ষিনপাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া এর নিকট হইতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক মামলা রুজু হয়। খোকসা থানার মামলা নং-৩, তারিখ- ০৭ মে, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। ধৃত আসামী মোঃ আনিছ হোসেন (২৪)কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।






















