📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



জেলা/স্থানীয়

উত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না, ৫৭ কোটির ভবন ফাঁকা, রোগীরা বারান্দায়

স্টাফ রিপোর্টার রংপুর।

উত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমছে ধুলাবালু।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জনবল, আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ওই ভবনে চিকিৎসাসেবা চালু করা যাচ্ছে না। এ কারণে পুরোনো ভবনে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এখন ১০০ শয্যায় হাসপাতালটিতে চিকিৎসককে সামলাতে হচ্ছে ৩ গুণ বেশি রোগী। সেবা নিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। বছরের পর বছর চিকিৎসকের দাবিতে আন্দোলন করে এলেও তার সুফল এখনো মেলেনি।

জনবল, আসবাব ও যন্ত্রপাতির অভাবে চালু হয়নি নতুন ভবন

চিকিৎসককে সামলাতে হচ্ছে ৩ গুণ বেশি রোগী।

ফার্মাসিস্টদের বিরুদ্ধে রোগী দেখার অভিযোগ।

জানা গেছে, ১০০ শয্যার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৩৭ জন চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র ১৬ জন। জ্যেষ্ঠ কনসালট্যান্স ৭টি পদের বিপরীতে ২ জন ও জুনিয়র কনসালট্যান্ট ১১টি পদের বিপরীতে রয়েছেন মাত্র ৪ জন।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ভেতরে শয্যার তিন গুণ রোগী ভর্তি হয়ে গাদাগাদি করে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। জায়গা না পাওয়ায় বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে তাঁদের। এক বেডে দুজন রোগীও চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বরে ৫৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে পঞ্চগড় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়। সাড়ে ৬ বছর পর ২০২৪ সালের জুন মাসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় নতুন ভবনটি। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও সেবা চালু করা হয়নি ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে নতুন ভবনে সেবা স্থানান্তর করা যাচ্ছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন মিজানুর রহমান জানান, জনবল ও প্রয়োজনীয় জিনিসপত্র না থাকায় এখনো নতুন এই ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না। জনবল ও প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Md Omor Sunny

Recent Posts

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

3 hours ago

কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…

3 hours ago

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান

যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…

4 hours ago

সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…

10 hours ago

নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…

12 hours ago

সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…

12 hours ago

This website uses cookies.