📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



ব্রেকিং নিউজ

নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন (৫২) নামে তালিকা ভুক্ত ১ শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন।

২৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় টিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি, পরে আঙুলের ছাপ পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত করা হয়, নিহত টিটন ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর ১ জন ছিলেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার “ক্রাইম অ্যান্ড অপারেশনস” এস এন মো. নজরুল ইসলাম এবং রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিটন দীর্ঘ ২ দশকের বেশি সময় কারাগারে ছিলেন, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর তিনি জামিন পেলেও আইনি জটিলতায় মুক্তি পাননি, পরে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারামুক্ত হন।

মুক্তির পর তিনি নিয়মিত আদালতে হাজিরা দেননি, এর ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে, তিনি ঢাকার রায়ের বাজার ও হাজারীবাগ এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছিলেন।

এছাড়া তিনি আরেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক, ইমনের প্রভাবেই টিটনের অপরাধ জগতে উত্থান ঘটে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

saju

Recent Posts

সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…

1 hour ago

নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু নরসিংদী জেলা রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে ৫…

2 hours ago

ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জন্য সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র ইউনিয়ন পরিষদ।…

2 hours ago

তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে…

3 hours ago

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার রংপুর: কুড়িগ্রামের নাগেশ্বরীতে গভীর রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন শিশু…

3 hours ago

বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সাথে উপজেলার সকল…

16 hours ago

This website uses cookies.