ফেনী ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক ২ নেতা গ্রেফতার।
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনীর ফুলগাজীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ফুলগাজী সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে সবুজ (৩১) ও আক্কাস উদ্দিন ওরফে আকাশ (৩৩) নামে দুজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
তাঁরা দুজনে উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা, ৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকা থেকে তাঁদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ফুলগাজী থানার উপপরিদর্শক
(এসআই) মোঃ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শহীদুল ইসলাম ওরফে সবুজ ও একই গ্রামের মোঃ আক্কাস উদ্দিন ওরফে আকাশ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
এসময় তাদের দেয়া তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জানতে চাইলে ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল কালাম জানান, মাদক ব্যবসার অভিযোগে শহীদুল ইসলাম ওরফে সবুজকে ৩ বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে, বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের কোন সদস্যপদে নেই।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন তাঁদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।
তিনি আরো বলেন, শহীদুল ইসলাম ওরফে সবুজের বিরুদ্ধে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে, বৃহস্পতিবার দুপুরে দুই আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার রংপুর গত দুই দিনের টানা বৃষ্টিতে ডুবে যাচ্ছে রংপুর নগরীর বিভিন্ন সড়ক। পরিকল্পিত…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…
ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…
This website uses cookies.