ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুড়িচং পুলিশের অভিযানে ৩২৫ পিস ইয়াবা সহ আটক-১ বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ফেনী ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক ২ নেতা গ্রেফতার।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

ফেনী ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক ২ নেতা গ্রেফতার।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

ফেনীফুলগাজীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ফুলগাজী সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে সবুজ (৩১) ও আক্কাস উদ্দিন ওরফে আকাশ (৩৩) নামে দুজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

তাঁরা দুজনে উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা, ৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকা থেকে তাঁদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ফুলগাজী থানার উপপরিদর্শক
(এসআই) মোঃ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শহীদুল ইসলাম ওরফে সবুজ ও একই গ্রামের মোঃ আক্কাস উদ্দিন ওরফে আকাশ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

এসময় তাদের দেয়া তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল কালাম জানান, মাদক ব্যবসার অভিযোগে শহীদুল ইসলাম ওরফে সবুজকে ৩ বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে, বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের কোন সদস্যপদে নেই।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন তাঁদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।

তিনি আরো বলেন, শহীদুল ইসলাম ওরফে সবুজের বিরুদ্ধে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে, বৃহস্পতিবার দুপুরে দুই আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনী ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক ২ নেতা গ্রেফতার।

আপডেট সময় : ০৪:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫