ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

রংপুরে অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৯:২১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

রংপুরে অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (৩ এপ্রিল) বিকেলে
রংপুরে অপহৃত ৪ জন শিশুর অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশগ্রেফতারকৃতদের বিকেলে আদালতে তোলা হলে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দেন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, চার শিশু অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় অপহরণকারীকে রংপুর রেলওয়ে স্টেশনে আটক করে পুলিশ। এসময় উত্তেজিত জনতা অপহরণকারীকে অবরুদ্ধ করে রাখে এবং নিজ হাতে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। পরে রেলস্টেশন সংলগ্ন পোস্ট অফিসের সামনে পুলিশের কাছে থেকে অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্থানীয় জনতা। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে অপহরণকারীকে থানা হাজতে নিয়ে যায়।

ঘটনায় অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলা অনুযায়ী ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রংপুর নগরীর মুসলিম পাড়ার মো. রুবেল (৩৪), মো. হৃদয় (২০), মো. শাহ পরান (২৫), মো. জাহিদ হাসান (১৯), মো. সাদ্দাম হোসেন (৩১), সাকিব হোসেন (১৯), মো. শাহাদৎ হোসেন, শমসের আলী (৩৫), ইসমাইল হোসেন (৪৫), সনু (২৩), সাজু মিয়া (৩৮), জাবেদ (৪৪), জাহিদ গোল্ডেন (২৪), বাদল মিয়া (১৯), সোহেল (২৫), দুলাল মিয়া (২৭), আফসার আলী (২২), সাঈদ হোসেন (২০), শাহজাহান হোসাইন (২৫), আ.হামিদ হিরা (৪৪), নীলফারামী সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাঁড়ি এলাকার জাবেদ (৩০) ও পীরগাছা থানার নজর মামুদ এলাকার রেজাউল করিম (৩৭)।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গত ২৮ মার্চ শুক্রবার রংপুর নগরীর তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে আদুরী বেগম নামে এক নারী ইফতার পরবর্তী সময়ে উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এরপরেই স্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে পুলিশ আটক করে। এরপর ওই অপহরণকারীকে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেই ঘটনায় ২২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ০৯:২১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫