ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের ধরে, পরিবারের দাবি নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত  সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন কুমিল্লায় ধান কাটতে এসে শ্রমিক, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা স্ত্রীকে চাকুরি করতে না দেওয়া ডিভোর্সের জের ধরে শশুর বাড়ির সবার বিরুদ্ধে নির্যাতনের মামলা পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালানোর সময় ধর্ষক আটক, গণধোলাই

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ১০:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালানোর সময় ধর্ষক আটক, গণধোলাই

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরের মিঠাপুকুরে প্রতিবন্ধীকিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালানোর সময় ধর্ষককে আটক করে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। পরে গণধোলাই শেষে শাহ আলম নামের ওই ধর্ষককে পুলিশে সোপর্দ করেছে তারা। আজকে আদালতে তোলা হয়েছে তাকে।

আজ (১৯ মার্চ) বুধবার
সকালে আটক অভিযুক্তকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে শাহ আলম (৪০)। পরে ওই কিশোরীর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পাঠায়।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনাটি জানাজানি হলে পালিয়ে যায় ধর্ষক। গত রাত ৯টার দিকে বোরকা পরে পালানোর সময় ধর্ষক শাহ আলমকে (৪০) মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় আটক করে স্থানীয় লোকজন। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রাতেই অভিযুক্ত শাহ আলমকে আটক করা হয়েছে। আজকে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালানোর সময় ধর্ষক আটক, গণধোলাই

আপডেট সময় : ১০:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫