Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঢাকায় আনসার-ভিডিপি’র সদর দপ্তরে মাল্টিপারপাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ মকবুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরে ছয় তলা বিশিষ্ট আধুনিক স্থাপত্যশৈলীর মাল্টিপারপাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি বিএএম এনডিইউ এএফডব্লিউসি পিএসসি ৯ মার্চ রবিবার সদর দপ্তরেভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এএফডব্লিউসি পিএসসি, বাহিনীর উপমহাপরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও সদস্যগণ উপস্থিত ছিলেন। মাল্টিপারপাস ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে মহাপরিচালক ও উপস্থিত সকল কর্মকতারা বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন। বর্তমান মহাপরিচালক এর দূরদর্শী নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বস্তরে বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়টিকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাহিনীর বিভিন্ন ব্যায়ের ক্ষেত্রে অপচয় রোধ করে সন্ঞ্চিত অর্থের মাধ্যমে সদর দপ্তরের কার্যক্রম পরিসেবা বৃদ্ধিতে উল্লেখিত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় এই স্হাপনা বিশেষ ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় বাহিনীর সদস্যদের আবাসন সংকট নিরসনে জরুরি ভিত্তিতে নব গঠিত এডহক কল্যাণ পরিদপ্তরের আওতায় নিজস্ব অর্থায়নে একাধিক প্রকল্পের কাজ শীঘ্রই শুরু করা হবে।

এছাড়াও আগামী অর্থ বছরে বিশেষ বাজেট বরাদ্ধের মাধ্যমে নানান অবকাঠামোগত ও একাধিক উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ের বিশেষ বিবেচনায় রয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বাহিনীর সকল স্তরের সদস্যদের দেশের মানুষের প্রতি সেবা প্রদানের মানসিকতার আমূল পরিবর্তন, পেশাগত দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হবে এ দেশের গণমানুষের বাহিনী। যে বাহিনীর সদস্যরা প্রকৃতই দেশ ও দশের সেবায় আত্ন নিয়োগ করবে। এই লক্ষ্য নিয়েই বর্তমান সংগঠনের সুদক্ষ ও অভিজ্ঞ মহাপরিচালকের গতিশীল নেতৃত্বে বাহিনীর নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নানা উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। আগামীতে মহাপরিচালক এর গতিশীল নেতৃত্বে নানা উন্নয়ন কর্মকান্ড নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

editor

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

5 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

5 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

5 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

5 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

6 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

7 hours ago

This website uses cookies.