সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
মো. এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে। শহিদ জিয়া এদেশে ইসলামী মূল্যবোধ দিয়ে গেছে, বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এ তিনটি মতবাদের ভিত্তিতেই আগামীর রাজনীতি হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এ তিনটি মূল স্তম্ভের ভিত্তিত্তে হতে হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে দ্রব্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবীতে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি। আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে চালানো হচ্ছে। বজ্জাত (শেখ হাসিনা) মহিলাকে আশ্রয় দিয়ে হিন্দুস্থান যে অপরাধ করেছে সে অপরাধ ক্ষমাযোগ্য নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব যেকোন মূল্যে রক্ষা করতে হবে।
নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল,নজরুল ইসলাম আজাদ,নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো)আসনের সাবেক এম.পি,সরদার সাখাওয়াত হোসেন বকুল,কেন্দ্রীয় সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক,আব্দুল কাদের ভুইয়া জুয়েল,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ ইকবাল খান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, আবু সালেহ চৌধূরী, হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দীপু, আকবর হোসেন, ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, আমিনুল হক বাচ্চু প্রমুখ।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…
ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…
ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…
This website uses cookies.