Header Premium (728×90)

Categories: কৃষি

হাজীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ৮১টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষকদের উৎপাদন বাড়াতে এবং শ্রম লাঘব করতে বিনামূল্যে ৮১টি আধুনিক ও ভারী কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে যন্ত্রপাতি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। এ সময় তিনি বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং উৎপাদন বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে। তবে এই যন্ত্রপাতিগুলো কোনোভাবেই বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না, বরং কৃষক গ্রুপের মাধ্যমে এর সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ করা ৮১টি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৯টি ধান কর্তন যন্ত্র (সাপ্লাই অফ রিপার), ১১টি ধান মাড়াই যন্ত্র, ১১টি ফুট পাম্প, ৫টি বেড প্ল্যান্টার (সাপ্লাই অফ বেড মেকার কাম প্ল্যান্টার), ৬টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২৮টি হ্যান্ড স্প্রেয়ার এবং ১১টি এলএলপি।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসাইন, মো. আহসানুজ্জামান, মো. শাহাদাত হোসেন ও শাহপরানসহ অন্যান্য কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক…

35 seconds ago

লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ…

4 minutes ago

যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুদ্ধে জয়ী হলে পরাজিত…

12 minutes ago

বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ

বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে বাংলাদেশ সেনাবাহিনীর দুই…

21 minutes ago

জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং…

28 minutes ago

পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা

পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতির দাবি করা হলেও বাস্তবে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও…

34 minutes ago

This website uses cookies.