ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করলে ক্ষমা নেই: আইনমন্ত্রী আবারও তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৯ ফেডারেশন কাপে পয়েন্ট হারালো মোহামেডান, জয় পেল কিংস ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবি অভিযান, আটক ৮৫ ইউরোপে গুগল ক্লাউড বিভ্রাটে ব্যাহত ব্যাংকিং ও ডিজিটাল সেবা কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে যা বললেন জামায়াতের আমির শফিকুর রহমান কিম জং উনের মৃত্যুর গুঞ্জন নাকচ, প্রকাশ পেল নতুন ছবি

ইউরোপে গুগল ক্লাউড বিভ্রাটে ব্যাহত ব্যাংকিং ও ডিজিটাল সেবা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপের বিভিন্ন দেশে গুগল ক্লাউডের একাধিক সেবায় বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত গুগলের তথ্যকেন্দ্রে এই সমস্যাটি শুরু হয়। এর ফলে রেভল্যুটসহ বেশ কয়েকটি আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ডিজিটাল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গুগল ক্লাউডের ‘ইউরোপ-ওয়েস্ট২’ অঞ্চলের তথ্যকেন্দ্রে এই ত্রুটি দেখা দেয়। গুগলের সেবার অবস্থা পর্যবেক্ষণকারী ওয়েবপৃষ্ঠায় আনুষ্ঠানিকভাবে বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা বর্তমানে সমস্যার কারণ অনুসন্ধান করছেন। তবে গুগল এখন পর্যন্ত বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

এই কারিগরি সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল ব্যাংক রেভল্যুট। ব্যাংকটির কার্ডের মাধ্যমে লেনদেন এবং এটিএম থেকে নগদ অর্থ উত্তোলনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হয়েছে। তবে রেভল্যুট সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছে যে, তাদের অর্থ ও ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে। একই সময়ে এইচএসবিসি, লয়েডস ব্যাংক এবং পার্সেল সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডির সেবায়ও বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে। এছাড়া জার্মানির আইএনজি ব্যাংক জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে তাদের গ্রাহকরা অনলাইন ব্যাংকিং ও মোবাইল অ্যাপে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। যুক্তরাজ্যের আরও কয়েকটি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান একই ধরনের অসুবিধার কথা জানিয়েছে, যদিও সব প্রতিষ্ঠানের সমস্যার উৎস একই কি না তা এখনো স্পষ্ট নয়।

বিশ্বের ক্লাউড অবকাঠামো সেবার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে হাতেগোনা কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। সিনার্জি রিসার্চ গ্রুপের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের হিসাব অনুযায়ী, বৈখগিক ক্লাউড অবকাঠামো বাজারে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের দখলে ২৮ শতাংশ, মাইক্রোসফটের ২১ শতাংশ এবং গুগল ক্লাউডের ১৪ শতাংশ বাজার রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিজস্ব তথ্যকেন্দ্র স্থাপনের খরচ কমাতে এবং দ্রুত প্রযুক্তিগত সুবিধা পেতে প্রতিষ্ঠানগুলো ক্লাউড সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। তবে একই অবকাঠামোর ওপর বহু প্রতিষ্ঠানের নির্ভরতা একটি বড় ঝুঁকিও তৈরি করেছে। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে ত্রুটি দেখা দিলে তা একযোগে ব্যাংকিং, ব্যবসা ও সাধারণ অনলাইন সেবাগুলোকে অচল করে দিতে পারে। এই পরিস্থিতিতে ডিজিটাল অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে বিকল্প অবকাঠামো, একাধিক অঞ্চলে তথ্য সংরক্ষণ এবং শক্তিশালী জরুরি পুনরুদ্ধারব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইউরোপে গুগল ক্লাউড বিভ্রাটে ব্যাহত ব্যাংকিং ও ডিজিটাল সেবা

আপডেট সময় : ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬