ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে যা বললেন জামায়াতের আমির শফিকুর রহমান কিম জং উনের মৃত্যুর গুঞ্জন নাকচ, প্রকাশ পেল নতুন ছবি ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ১০ মার্চ ঈদ জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিল পর্তুগাল আমার কপালে ঝামেলা লেখা, মেনে নিয়েছি: পরীমনি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, লক্ষ্য আট সমঝোতা স্মারক সই সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধার জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স পরিচালনা ও অর্থ ব্যয়ের শরিয়তি বিধান

ব্যালন ডি’অর ২০২৬: শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা ৫ ফুটবলার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগের পর নতুন প্রজন্মের তারকাদের মধ্যে এই পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা এখন তুঙ্গে। আগামী ২৬ অক্টোবর জানা যাবে এবারের চূড়ান্ত বিজয়ীর নাম। বিশ্বের ১০০ জন নির্বাচিত ক্রীড়া সাংবাদিক খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, দলের জয়ে ভূমিকা, অর্জিত ট্রফি এবং মাঠ ও মাঠের বাইরের আচরণের ওপর ভিত্তি করে ১ থেকে ১০ পয়েন্টের স্কেলে ভোট দেবেন। যদিও ভোটের মূল সময়কাল গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত, তবে ২০২৬-২৭ মৌসুমের শুরুতেও দুর্দান্ত পারফর্ম করা তারকারা বাড়তি সুবিধা পেতে পারেন।

দ্য অ্যাথলেটিক ও নিউইয়র্ক টাইমসের গভীর বিশ্লেষণে ব্যালন ডি’অরের জন্য শীর্ষ পাঁচ দাবিদার হিসেবে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন:

১. হ্যারি কেইন: বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের এই ফরোয়ার্ডের জন্য ২০২৫-২৬ মৌসুমটি ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে তিনি ৭৩টি গোল করেছেন। বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ মিলিয়ে তাঁর গোল ও অ্যাসিস্টের সংখ্যা ঈর্ষণীয়। বড় কোনো দলীয় ট্রফি না পেলেও, চলতি মৌসুমে তাঁর বিধ্বংসী ফর্ম তাকে শক্ত অবস্থানে রেখেছে।

২. মাইকেল ওলিস: এই ২৪ বছর বয়সী ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার ইউরোপের শীর্ষ পাঁচ লিগে পেনাল্টি ছাড়া গোল ও অ্যাসিস্টের সম্মিলিত পরিসংখ্যানে সবাইকে ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপে সর্বোচ্চ ৭টি অ্যাসিস্টের রেকর্ড গড়া ওলিস তাঁর ড্রিবলিং ও বুদ্ধিদীপ্ত খেলার কারণে প্রথম সারির দাবিদার।

৩. লামিন ইয়ামাল: মাত্র ১৯ বছর বয়সী এই স্প্যানিশ বিস্ময় বালক বার্সেলোনার হয়ে গত মৌসুমে ৩৮ ম্যাচে ২২ গোল ও ১৫ অ্যাসিস্ট করেছেন। ইনজুরির বাধা থাকলেও চলতি ২০২৬-২৭ মৌসুমে তিনি দারুণ ছন্দে আছেন এবং ১১ ম্যাচে ৯ গোল ও ১০ অ্যাসিস্ট করে বিজয়ী হওয়ার দৌড়ে ব্যাপকভাবে এগিয়ে গেছেন।

৪. কিলিয়ান এমবাপে: ফ্রান্সের হয়ে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জয়ী এই তারকা বিশ্বকাপের ইতিহাসে ২২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে দলীয় ট্রফি না জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি অপ্রতিদ্বন্দ্বী।

৫. রদ্রি: হাঁটুর মারাত্মক চোট কাটিয়ে ফিরে আসা এই স্প্যানিশ মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয় এবং স্পেনের বিশ্বকাপ জয়ে মূল ভূমিকা পালন করেছেন। বিশ্বকাপ শেষে ‘গোল্ডেন বল’ জেতা রদ্রি বর্তমানে বার্সেলোনায় খেলছেন এবং বিশ্বজয়ী হিসেবে দলীয় ট্রফির বিচারে তিনিই সবচেয়ে এগিয়ে আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্যালন ডি’অর ২০২৬: শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা ৫ ফুটবলার

আপডেট সময় : ০২:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬