ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেসলা ও স্পেসএক্স একীভূত করার ইঙ্গিত দিলেন ইলন মাস্ক প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা ভারতীয় শুল্কের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পরামর্শ ট্যারিফ কমিশনের দিল্লিতে মোদীর বাসভবনের পাশের ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ সুদানের বিতর্কিত আবেয়ি অঞ্চলে ড্রোন হামলায় নিহত অন্তত ১৫৩ ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতার সম্ভাবনা ক্ষীণ: মার্কো রুবিও মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ পর্যটক নিহত, আহত ৩৪ নেত্রকোনায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক শ্বাসকষ্টে না-ফেরার দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল

ধর্মের পরিচয়ে নয়, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান—সবক্ষেত্রেই সব ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই-সংগ্রাম করেছেন। সেখানে কারও ধর্মপরিচয় মুখ্য ছিল না।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তারা সবাই এই দেশের সন্তান। তিনি জোর দিয়ে বলেন, নাগরিক হিসেবে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া সব ধর্মের মানুষের মৌলিক অধিকার এবং প্রত্যেকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলমন্ত্রের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিভেদ ভুলে সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে এবং পরস্পরকে দেখে রাখার পাশাপাশি দেশকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।

আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ধর্মের পরিচয়ে নয়, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬