ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই

পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, তদন্তের আশ্বাস ডিবি প্রধানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল হাতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, ঘটনাটি মূল্যায়নের জন্য এখনই কোনো মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট ডিসি বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনে যদি আইনের কোনো ব্যত্যয় পাওয়া যায়, তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সে অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। একজন মন্ত্রী অভিযানে গিয়ে পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে শনিবার বিকেলে ইশরাক হোসেনের ফেসবুক পেজে অভিযানের ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, তিনি গাড়ি থেকে নেমে হাতে হ্যান্ড মাইক ও পিস্তল নিয়ে একদল লোকের পেছনে ধাওয়া করছেন। একপর্যায়ে পিস্তলের স্লাইড টেনে গুলি করার প্রস্তুতি নিয়ে লোকজনের দিকে অস্ত্র তাক করেন এবং 'অ্যাই দাঁড়া, দাঁড়া' বলে চিৎকার করতে থাকেন। ভিডিওতে আরও দেখা যায়, সাদা পোশাকে আরেক ব্যক্তিও অস্ত্র হাতে লোকজনকে ধাওয়া করছেন। একই দিন সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ইশরাক হোসেন ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, তদন্তের আশ্বাস ডিবি প্রধানের

আপডেট সময় : ০৬:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬