ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে স্বৈরাচারের অর্থায়নের পরিষ্কার তথ্য আছে: রাজশাহীতে প্রধানমন্ত্রী সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ শুক্রবার ঢাকায় আসছে আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ ভাঙার ঘটনায় নেজামে ইসলাম পার্টির উদ্বেগ কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের ঘাট বাড়ল ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করলে ক্ষমা নেই: আইনমন্ত্রী আবারও তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৯ ফেডারেশন কাপে পয়েন্ট হারালো মোহামেডান, জয় পেল কিংস ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবি অভিযান, আটক ৮৫

সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

ঘোষিত নতুন কমিটিতে হাসান আশরাফকে আহ্বায়ক এবং এনায়েত হোসেনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. কামরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, হায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আখের আলী, ইয়াছিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা ও শাহজাহান শরীফ।

দায়িত্ব পাওয়ার পর নতুন আহ্বায়ক হাসান আশরাফ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি আরও বলেন, সালথা উপজেলা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এছাড়া তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন, নতুন নেতৃত্ব তৈরি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট সময় : ১১:১৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬