ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন: রাষ্ট্রপতি আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত হুতিদের হামলায় সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রধানমন্ত্রীর কাছে সুখবর পেলেন দুই হাতহীন আলতাফসহ তিন উদ্যোক্তা রাজশাহী কলেজে রুমমেটের দ্বন্দ্বে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব’ চীনা যন্ত্রাংশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুতিরা

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে গ্রেপ্তার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীকে (২০) নিজেদের হেফাজতে নেয়নি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক তথ্য যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুনরায় কক্সবাজার সদর থানাতেই রেখে আসা হয়েছে। কুমিল্লা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাজমিন হত্যার ঘটনায় এখন পর্যন্ত রাজুর সরাসরি কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি।

সোমবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান। এর আগে রোববার রাতে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে তাজমিন হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে রাজুকে আটক করে কক্সবাজার সদর থানা পুলিশ। খবর পেয়ে সোমবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকারের নেতৃত্বে একটি দল তাকে নিজেদের হেফাজতে নিতে কক্সবাজার পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাজুকে কক্সবাজার সদর থানা থেকে বের করে ডিবি পুলিশের একটি গাড়িতে তোলা হয়েছিল। ওই সময় তাকে হস্তান্তরের পর পুলিশ সদস্যদের ছবিও তুলতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সাথে না নিয়ে কক্সবাজার সদর থানাতেই রেখে কুমিল্লায় ফিরে যায় ডিবি পুলিশের দলটি।

রাজুকে হস্তান্তরের জন্য কুমিল্লা ডিবির দেওয়া এক চিঠিতে জানানো হয়, নিহত তাজমিনের ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট এবং তথ্যপ্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করে ঘটনার প্রায় দুই দিন আগে তার কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থানের প্রমাণ মেলে। সেসময় সেখানে রাজুর সঙ্গে তাজমিনের দেখা-সাক্ষাৎ হয়েছিল এবং হত্যাকাণ্ডের পূর্বে তাদের মধ্যে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের তথ্যও পাওয়া যায়।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, তাজমিনের সঙ্গে রাজুর পূর্বপরিচয়, তাদের যোগাযোগের মূল কারণ এবং ডিজিটাল মাধ্যমের তথ্য খতিয়ে দেখার প্রয়োজন ছিল। এ ছাড়া মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য রাজুর কাছে আছে কি না, তা জানতেই এই জিজ্ঞাসাবাদের কথা বলেছিল ডিবি। তবে সার্বিক তথ্য যাচাই-বাছাইয়ের পর সোমবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, তাজমিন হত্যাকাণ্ডে সরাসরি কোনো সম্পৃক্ততা না মেলায় রাজুকে নিজেদের হেফাজতে নেওয়া হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি

আপডেট সময় : ০৩:২২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬