ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫ ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে আয়োজিত এই সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে প্রশাসনের সাথে সর্বস্তরের মানুষের সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন-আখন্দের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি তার বক্তব্যে বলেন, দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনায় কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

সভায় উপস্থিত বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের ওপর জোর দেন। তারা বলেন, উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় অন্যদের মধ্যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন পিভিএম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম উপস্থিত ছিলেন।

রাজনৈতিক নেতাদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু সভায় অংশ নেন। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অ. ন. ম. নোমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোহাগাড়া শাখার সভাপতি রিটন কান্তি বিশ্বাস এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন নাথসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমসহ অতিথিরা লোহাগাড়ার এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দেন। একই সময় সমাজসেবা অধিদপ্তরের অধীন দুটি এতিমখানায় ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের পরবর্তী অংশে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত সুইমিংপুল উদ্বোধন করেন এবং উপজেলার পদুয়া গুপ্তবাড়ি ও বাসুদেব সার্বজনীন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময়

আপডেট সময় : ০৮:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬