ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন: রাষ্ট্রপতি আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত হুতিদের হামলায় সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রধানমন্ত্রীর কাছে সুখবর পেলেন দুই হাতহীন আলতাফসহ তিন উদ্যোক্তা রাজশাহী কলেজে রুমমেটের দ্বন্দ্বে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব’ চীনা যন্ত্রাংশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুতিরা

চলচ্চিত্র পরিচালনা করতে চান চিত্রনায়িকা শিবা আলী খান

মারুফ সরকার স্টাফ রির্পোটার:
  • আপডেট সময় : ১১:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৫১৬ বার পড়া হয়েছে

চলচ্চিত্র পরিচালনা করতে চান চিত্রনায়িকা শিবা আলী খান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মারুফ সরকার স্টাফ রির্পোটার: বর্তমান সময়ের গ্ল্যামারাস চিত্রনায়িকা শিবা আলী খান। মূলত, ফ্যাশন মডেল হিসেবে যাত্রা শুরু করলেও ২০১২ সালে ‘রাজকুমার’ নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে পা বাড়ান এই চিত্রনায়িকা।

পরবর্তীতে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্টোরি অফ সামারা’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় নিজের নাম লেখান শিবা আলী খান৷ এই চলচ্চিত্রেই তিনি নিজেকে সাবলীলভাবে উপস্থান করতে সক্ষম হন, যা দর্শকদের কাছে তাকে রাতারাতি-ই পরিচিত করে তোলে।

এরপর শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাতেও জুটিবদ্ধ হয়ে কাজ করেন তিনি। তবে শুধু চিত্রনায়িকা হিসেবেই নয়; শিবা আলী খান একজন লেখিকা এবং পরিচালক হিসেবেও নিজেকে এরই মধ্যে মেলে ধরেছেন অনন্য উচ্চতায় এবং অচিরেই নিজের স্বীয় প্রতিভার জানান দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, চলছি বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে চিত্রনায়িকা শিবা আলী খান রচিত গল্পগ্রন্থ ‘আত্মা’। ৭টি ভিন্ন ঘরানার ভৌতিক ছোটগল্পের সমন্বয়ে রচিত বইটি এই বছর বইমেলাতে ইতিবাচক সাড়াও জাগিয়েছে। সর্বোপরি, শিবা আলী খান একজন স্বপ্নবাজ মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে সঁপেও দিতে পারেন সম্পূর্ণরূপে।

স্বপ্ন যার আকাশচুম্বী, বারবার নতুন কিছু করার আগ্রহ ও নেশা যে আদ্যোপান্ত পেয়ে বসে তাকে। শিবা আলী খানের ক্ষেত্রেও যেন তার ব্যতয় ঘটেনি। তাইতো তিনি নিজেকে শুধুমাত্র চিত্রনায়িকা এবং লেখিকাসত্তার মাঝেই আবদ্ধ রাখেননি। উপরন্তু, নির্মাণ করেছন বেশ কিছু শর্টফিল্মও।

সম্প্রতি, মুক্তি পেয়েছে শিবা আলী খান পরিচালিত শর্টফিল্ম ‘নীতু’ এবং ‘হাঙ্গার’। প্রশংসাও কুড়িয়েছে তার নির্মিত শর্টফিল্ম। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার পরিচালিত আরেকটি শর্টফিল্ম ‘ফ্রিডম’। তবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে শর্টফিল্মটির ট্রেলার। ‘Match Cut Films’ নামক অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে শর্টফিল্মগুলো। তাই পরিচালক হিসেবেও যে সিদ্ধহস্ত তিনি তা একবাক্যে স্বীকার করতেই হবে। সবমিলিয়ে, ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনা করতে চায় শিবা আলী খান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলচ্চিত্র পরিচালনা করতে চান চিত্রনায়িকা শিবা আলী খান

আপডেট সময় : ১১:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩