ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫ ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

রংপুর চার খুনের ঘটনায় আসামিদের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেফতার প্রতিবেশী যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্টে কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সনাতন চক্রবর্তী সোমবার দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রবিবার রংপুর জেলগেট থেকে মুগ্ধ ও সিদ্ধার্থের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ানরা পরীক্ষার ফলাফল প্রদান করেন, যেখানে তাদের শরীরে মাদকের অস্তিত্ব মেলেনি।

এর আগে গত ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়ার বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জয়েল (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ প্রতিবেশী মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই তরুণকে গ্রেফতার করে। পুলিশ দাবি করেছিল যে, বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় ওই দুই যুবক গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে চারজনকে হত্যা করেছে। তবে ইয়াবা সেবন করে দুইজন যুবক কীভাবে একটি বাড়ির চারজন মানুষকে হত্যা করতে পারে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে রংপুরে আন্দোলন চলছে। বর্তমানে আদালত এ ঘটনায় সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ ও জবানবন্দি নিচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রংপুর চার খুনের ঘটনায় আসামিদের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি

আপডেট সময় : ০৬:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬