ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিটআপ দায়িত্ব নেওয়ার ৫ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দিল্লিতে নেহা বোরা মুক্ত, অভিজিৎ দিপকের অবস্থানের ব্যাখ্যা চায় সিজেপি খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী? মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ রমনা কালীমন্দিরে রিজভী: সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ইস্তাম্বুলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত ৪ দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই স্পেসএক্সের রকেট প্রযুক্তিতে আকাশে উড়বে টেসলার ‘রোডস্টার ২’

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ আড়াই হাজার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ হালনাগাদ তথ্যে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকালে প্রকাশিত এই তথ্যে জানানো হয়, বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৭৩৪টি মরদেহ ও মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যার কারণে নেপালের ভোতে কোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সংস্থা, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা দুর্গত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর কারণে উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। নেপালের সাম্প্রতিক এই বন্যাকে দেশটির অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যার পর এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৩২০ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালি ও রাশিয়ার ২ জন করে, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন এবং তুরস্কের ২ জন রয়েছেন। এছাড়া বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিক উদ্ধার হয়েছেন এবং আরও ২১ জনের জাতীয়তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ আড়াই হাজার

আপডেট সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬