সংবাদ শিরোনাম :
নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১০:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। শনিবার দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেইজে এই অভিনন্দন বার্তাটি প্রকাশ করা হয়।
অভিনন্দন বার্তার সঙ্গে দূতাবাস কর্তৃপক্ষ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি পুরনো ছবিও যুক্ত করেছে।
বার্তায় যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান তুলে ধরে বলা হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য যে, গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh



























