ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫ ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

১০ দিনে স্কুল-কলেজে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজে এখনও অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেগুলোতে আগামী ১০ কর্মদিবসের মধ্যে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৭ আগস্ট) বোর্ডের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে এবং তার বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত নিয়মিত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যেই এই অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

শিক্ষা বোর্ডের পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠিত হয়নি, তাদের ওই পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এরপর আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করে বোর্ডকে জানাতে হবে। বিষয়টি অত্যন্ত জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

১০ দিনে স্কুল-কলেজে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা

আপডেট সময় : ০৭:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬