ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত প্রথম দিনেই অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

উন্নয়ন জাতে মুখ থুবড়ে না পড়ে সেটি সবাইকে খেয়াল রাখতে হবে: লিটন

মোঃ মারজুক রহমান রিদয় রাজশাহী সদর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

উন্নয়ন জাতে মুখ থুবড়ে না পড়ে সেটি সবাইকে খেয়াল রাখতে হবে: লিটন

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করতে পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে এনে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালুর কাজের অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, প্রথম পর্যায়ে ধূলিয়ান হতে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এটি চালু পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। এরমধ্যে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। সোমবার দুপুরে রাজশাহী সদর দলিল লেখক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন রাসিক মেয়র।

সামনে সিটি নির্বাচন মনে করিয়ে দিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে এখনো কিছু কাজ বাকি আছে। সেগুলো বাস্তবায়ন করতে চাই। এবার আমার নির্বাচনী স্লোগান হচ্ছে, উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।

তিনি বলেন, রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর উন্নয়ন হচ্ছে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চালু করা হবে। এছাড়া বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। শিগগিরই প্লট বরাদ্দ দেয়া হবে। রাজশাহীর উন্নয়ন যাতে মুখ থুবড়ে না পড়ে, সেটি সবাইকে খেয়াল রাখতে হবে।
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহা মহিদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, দলিল লেখক সমিতির প্রবীণ সদস্য আব্দুর রকিব বুলবুল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবীর মুক্তা, সাবেক ছাত্রনেতা এ্যাড আবু রায়হান মাসুদ, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান প্রমুখ। সভা সঞ্চালনা করেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উন্নয়ন জাতে মুখ থুবড়ে না পড়ে সেটি সবাইকে খেয়াল রাখতে হবে: লিটন

আপডেট সময় : ০৫:২২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩