ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কমছে, মন্ত্রিসভায় অনুমোদন বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন ইউনিট ‘এসআরবি’ গঠনের সিদ্ধান্ত দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন এমপি রুহুল আমিন বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে খায়রুল হকের, দীপু মনির জামিনে রুল সুন্দরবন ভ্রমণে জাবি ছাত্রীদের যৌন হেনস্তা ও মারধর, গ্রেপ্তার ২ ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় আটকে পড়া গরু উদ্ধার করল ফায়ার সার্ভিস

সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সরকারি অফিসগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে এবং এর ধারাবাহিকতায় অন্যান্য সরকারি অফিসেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এই উদ্যোগটি কেবল কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিটি অফিসে পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের সুবিধা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে, যা স্থানীয় সরকার বিভাগের রাজস্ব আয়ের নতুন সুযোগ তৈরি করবে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুটি পৃথক কমিটি গঠন করা হবে। এই কমিটি ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ব্যয় ও পদ্ধতি নির্ধারণ করবে।

সভায় জানানো হয়, সরকারি কার্যালয়গুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করেছে। ওই পরিপত্রে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে বিদ্যুতের সিংহভাগ সৌর উৎস থেকে ব্যবহারের কথা বলা হয়েছে। এর ধারাবাহিকতায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী আরও জানান, ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা প্রণয়নের কাজ চলছে। এছাড়া তিনি মন্ত্রণালয়ের গত ১৮০ দিনের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন এবং চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬