ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

দামুড়হুদায় ডাকাতি মামলার আসামি গ্রেফতার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ ডাকাতি মামলার সাথে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড় দুধপাতিলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম শরিফুল ইসলাম শরিফ (২৫), তিনি একই গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সিয়াবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম দামুড়হুদা মডেল থানায় গত ১৮ মে ২০২৫ তারিখে দায়ের করা দস্যুতা মামলার (মামলা নং-০৭, পেনাল কোড ৩৯৮ ধারা) তদন্তে প্রাপ্ত একজন সন্দিগ্ধ আসামি। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অবৈধ অস্ত্র, দস্যুতা ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দামুড়হুদায় ডাকাতি মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬