ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়য়িা) প্রতনিধি:
  • আপডেট সময় : ০২:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে

নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

রবিবার (২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে নবীনগর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনী শেষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন – উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নবীনগর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, নবীনগর সরকারি কলেজ, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সকাল ৮:৩০মিনিটে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন বাহিনী/বিভাগ/শিশু সংগঠন/শিক্ষার্থীদের সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়।

পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ শেষে প্যারেড মঞ্চে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার মাহমুদা জাহান (ভূমি), অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক নুরুন্নাহার অভিবাদন গ্রহন শেষে বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের উপস্থাপিত স্বাধীনতার বিভিন্ন পেক্ষাপটের চিত্র তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন করে। ডিসপ্লে ও পুরস্কার বিতরণ করে।

এ ছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)একরামুল সিদ্দিক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট সময় : ০২:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩