ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’ ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমবে, আশা বিশ্বব্যাংক-আইএমএফের কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত, বাকিরা যথাসময়ে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিকূল আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৬ই জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। অতিবৃষ্টির ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বেশ কিছু পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক পরীক্ষার্থীর পক্ষে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতামতের ভিত্তিতেই বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যান্য বোর্ডের বিষয়ে কমিটি জানিয়েছে, অধিকাংশ কেন্দ্রই পরীক্ষা পরিচালনার জন্য উপযুক্ত রয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রেখে পরীক্ষা গ্রহণের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। সোমবার সকালে বিরূপ আবহাওয়ার কারণে কিছু কেন্দ্রে, বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি হলেও প্রশাসন ও অভিভাবকদের সহায়তায় শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষায় অংশ নিয়েছে।

সমন্বয় কমিটি আরও জানায়, ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন, উচ্চশিক্ষায় ভর্তি এবং সামগ্রিক ক্যালেন্ডারের কথা চিন্তা করে বারবার পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়। তাছাড়া অভিন্ন প্রশ্নপত্র পদ্ধতির কারণে একটি বোর্ডের জন্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা সম্ভব নয়। তবে কোনো নির্দিষ্ট এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন।

শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় হাতে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সঙ্গে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত, বাকিরা যথাসময়ে

আপডেট সময় : ০৯:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬